প্রচ্ছদ জাতীয় অর্ধশতের বেশি আ’হত, পাবনা রণক্ষেত্র

অর্ধশতের বেশি আ’হত, পাবনা রণক্ষেত্র

পাবনার ঈশ্বরদীতে বিএনপির দুই গ্রুপের মধ‍্যে সংঘর্ষ-গোলাগুলি, অফিস ভাঙচুর ও মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশসহ উভয় পক্ষের অন্তত অর্ধশত জন আহত হয়েছেন।

আজ সোমবার (২৩ মার্চ) দুপুরে ঈশ্বরদী শহরের রেলগেট এবং পোস্ট অফিস মোড়সহ আশপাশের এলাকায় পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব মেহেদী হাসানের কর্মী সমর্থকদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। নেতাকর্মীদের মারধর, অফিস ভাঙচুর, লুটপাটসহ নানা অভিযোগে এনে সকালে সংবাদ সম্মেলন করা হয়। সংবাদ সম্মেলন শেষ হওয়ার পরে উভয় গ্রুপের কর্মী সমর্থকরা শহরের বিক্ষোভ মিছিল বের করলে এক পর্যায়ে তাদের মধ‍্যে সংঘর্ষ বাধে।

পুলিশ পরিস্থিতি শান্ত রাখার চেষ্টা করলেও নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পরে অতিরিক্ত পুলিশ এবং সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ঈশ্বরদী থানার ওসি মমিনুজ্জামান জানান, সংঘর্ষ চলাকালে ঈদ পাটকালের আঘাতে কমপক্ষে পাঁচজন পুলিশ সদস্য আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ নয় রাউন্ড শর্টগানের গুলি করে।

সংঘর্ষের পর থেকে শহর জুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।