প্রচ্ছদ হেড লাইন রণক্ষেত্র মাদারীপুর

রণক্ষেত্র মাদারীপুর

লালমনিরহাটের পাটগ্রামে ফেসবুকে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে জামায়াত ও বিএনপি সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ ৫ জনকে গ্রেপ্তার করেছে।

রোববার (২২ মার্চ) রাত ১০টার দিকে পাটগ্রাম উপজেলার কালিরহাট এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের পাটগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে গুরুতর আহত অবস্থায় দুইজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, উপজেলার কালিরহাট এলাকায় প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তি করে পোস্ট দেয় জামায়াত কর্মী রাকিব। এরপর স্থানীয় কালিরহাট বাজারে এ ঘটনা নিয়ে ইউনিয়ন যুবদলের প্রচার সম্পাদক বেলাল হোসেনের সাথে জামায়াত কর্মী রাকিবের সাথে কথা কাটাকাটির একপর্যায়ে উভয়ে সংঘর্ষ বাধে। এতে জামায়াত ও বিএনপি কর্মীর মধ্যে ১০ জন আহত হয়। গুরুতর অবস্থায় তাদেরকে পাটগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

গুরুতর দুই বিএনপি কর্মীকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনার পাটগ্রাম থানা পুলিশ রাতেই পাঁচজনকেকে গ্রেপ্তার করে।

পাটগ্রাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অলিউর রহমান সোহেল বলেন, জামায়াত ও শিবির কর্মীরা নির্বাচনের আগে-পরে বিএনপিকে নিয়ে বিভিন্নভাবে উসকানিমূলক ফেসবুকে পোস্ট করাকে কেন্দ্র করে এই সংঘর্ষের ঘটনা ঘটে। আমরা এর তীব্র নিন্দা জানাই।

এ বিষয়ে লালমনিরহাট জেলার সাবেক জামায়াতের আমির আতাউর রহমান বলেন, বিএনপির এক কর্মী ছাত্রশিবিরের ছেলেকে ডেকে এনে মারধর করে। এরপর তার বাবাকেও মারধর করে। এ ঘটনার সংঘর্ষে বাঁধে। ছাত্রশিবিরের কর্মীরা হাসপাতালে চিকিৎসা নিতে গেলে পুলিশ তাদেরকে গ্রেপ্তার করেন।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, জামায়াত ও বিএনপির কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনার পাটগ্রাম থানা পুলিশ তাৎক্ষণিক পাঁচজনকে গ্রেপ্তার করেন।