প্রচ্ছদ জাতীয় রফিকুল ইসলাম মাদানীর ছেলে মারা গেছেন

রফিকুল ইসলাম মাদানীর ছেলে মারা গেছেন

হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সৌদি আরবের মদিনা মুনাওয়ারা শাখার সভাপতি মাওলানা সাইয়েদ রফিকুল ইসলাম মাদানীর বড় ছেলে নাঈম বিন রফিক ইন্তেকাল করেছেন- ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ২৪ বছর।

শনিবার (২১ মার্চ) দুপুর ২টায় মদিনা মুনাওয়ারার হায়াত আল-ওতানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। একই দিন রাতে বিষয়টি নিশ্চিত করেন সংগঠনের দফতর সম্পাদক আফসার মাহমুদ।

জানা গেছে, কিছুদিন আগে তার শরীরে চতুর্থ স্তরের ক্যান্সার ধরা পড়ে। অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং পরে আইসিইউতে নেওয়া হয়। সেখানেই তিনি ইন্তেকাল করেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, পিতামাতা, দুই ভাই ও এক বোন রেখে গেছেন।

মরহুমের পিতা মাওলানা সাইয়েদ রফিকুল ইসলাম মাদানী তার পুত্রের রুহের মাগফিরাতের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।