
ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চলমান সংঘাতের কারণে আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় এ বছর উপসাগরীয় দেশগুলোতে ঈদুল ফিতরের খোলা মাঠে জামাত আয়োজনের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
আল-জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়েছে, কাতার, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতের কর্তৃপক্ষ শুধুমাত্র মসজিদের ভেতরে ঈদের নামাজ আদায়ের নির্দেশ দিয়েছে। অথচ প্রতি বছর এসব খোলা ময়দানে হাজার হাজার মুসল্লির সমাগম হয়ে থাকে।
সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, চলমান সংঘাত এবং সম্ভাব্য হামলার ঝুঁকি বিবেচনায় জননিরাপত্তা নতুন করে মূল্যায়ন করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা তারা ‘সতর্কতামূলক ব্যবস্থা’ হিসেবে উল্লেখ করেছেন।
সূত্র: ডন












































