প্রচ্ছদ আর্ন্তজাতিক চাঁদ দেখা নিয়ে বড় সংশয়! ঈদ কি আগামীকাল নাকি শনিবার?

চাঁদ দেখা নিয়ে বড় সংশয়! ঈদ কি আগামীকাল নাকি শনিবার?

ঈদুল ফিতরের চাঁদ দেখার উদ্দেশ্যে আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, আজ সন্ধ্যায় বাংলাদেশের আকাশে চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা খুবই কম। কারণ, এদিন চাঁদ দিগন্তে মাত্র ৫৪ সেকেন্ড অবস্থান করবে। এ পরিস্থিতিতে ৩০টি রোজা পূর্ণ হওয়ার সম্ভাবনাই বেশি। ফলে আগামী শনিবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি বলে ধারণা করা হচ্ছে। এর আগে শুক্রবার সন্ধ্যায় দেশের আকাশে প্রায় এক ঘণ্টা সময় ধরে চাঁদ দেখা যেতে পারে।

এদিকে আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন, আগামী শুক্র ও শনিবার দেশের বিভিন্ন অঞ্চলে বিচ্ছিন্নভাবে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তিনি বলেন, গত দুই সপ্তাহ ধরে বিক্ষিপ্তভাবে বৃষ্টি ও শিলাবৃষ্টি হচ্ছে, এবং এই প্রবণতা আগামী সপ্তাহেও অব্যাহত থাকতে পারে।

গত মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়।

ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক আরও বলেন, লঘুচাপের বর্ধিতাংশ বর্তমানে পশ্চিমবঙ্গ ও আশপাশের এলাকায় অবস্থান করছে। পাশাপাশি মৌসুমী স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে রয়েছে। এই পরিস্থিতির প্রভাবে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে এবং আগামী শনিবার পর্যন্ত আবহাওয়ার এ ধারা অব্যাহত থাকতে পারে।