প্রচ্ছদ জাতীয় বিএনপির ২ নেতাকে বহিষ্কার

বিএনপির ২ নেতাকে বহিষ্কার

বিএনপির ২ নেতাকে বহিষ্কার

শৃঙ্খলা ভঙ্গ ও দলীয় কর্মকাণ্ড বিরোধী কার্যকলাপের কারণে চুয়াডাঙ্গায় বিএনপির ২ নেতাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। বুধবার (১৮ মার্চ) সন্ধ্যার আগে জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবু ও সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফের যৌথ স্বাক্ষরে দলীয় প্যাডে এক বিজ্ঞপ্তিতে তাদের বহিষ্কারের বিষয়টি জানো হয়েছে।

বহিষ্কৃত ওই ২ নেতা হলেন- চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা বিএনপির সভাপতি মনিরুজ্জামান মনির ও আলমডাঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ওল্টু।

এ বিষয়ে চুয়াডাঙ্গা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবু ও সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফের যৌথ স্বাক্ষরে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘দলের শৃঙ্খলা ভঙ্গ ও বিভিন্ন দলীয় কর্মকাণ্ড বিরোধী কার্যকলাপের কারণে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা বিএনপির সভাপতি মনিরুজ্জামান মনির ও আলমডাঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ওল্টুকে দলীয় সব পদ থেকে সাময়িক বহিষ্কার করা হলো। এই বহিষ্কারাদেশ বুধবার থেকেই কার্যকর হবে বলেও এতে উল্লেখ করা হয়েছে।