
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীর মিরপুরে দুস্থ ও অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে ঢাকাস্থ চীনা দূতাবাস।
মঙ্গলবার (১৭ মার্চ) ঢাকা-১৫ আসনের মিরপুর ১০ নম্বর আদর্শ বিদ্যালয় মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উপস্থিত থেকে স্থানীয় বাসিন্দাদের হাতে উপহারের প্যাকেট তুলে দেন।
অনুষ্ঠানে চীনা রাষ্ট্রদূতের পাশাপাশি বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের উপস্থিতি লক্ষ্য করা গেছে। তবে এই দাতব্য অনুষ্ঠানে জামায়াত আমিরের অংশগ্রহণ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা ও প্রশ্নের সৃষ্টি হয়।
বিষয়টি নিয়ে বিভ্রান্তি তৈরি হওয়ায় পরবর্তীতে ভয়েস অফ শিবির পেজ থেকে একটি পোস্ট শেয়ার করেছে যা হুবহু তুলে ধরা হলো:
আমীরে জামায়াত তার বক্তব্যে স্পষ্টভাবে বলেছেন যে, ‘ঈদ সামগ্রীর উপহার পুরোটাই চীন অর্থায়ন করেছে। একটা টাকাও আমরা দেইনি।’
যৌথ উদ্যোগ মানেই যে দুই পক্ষের ফান্ড করতে হবে এমনটা তো কথা নেই। চীন অর্থায়ন করেছে জামায়াতের তত্ত্বাবধানে তা বিতরণ হয়েছে। আর ফান্ডের বিষয়টা তো আমীরে জামায়াত তার বক্তব্যে স্পষ্টভাবে বলেছেন।
সমস্যা বাঁধিয়েছে পেজের এডমিন! ইদানিং জামায়াতের মিডিয়া বিভাগ, অনলাইন টিম, প্রচার-প্রচারণা, বিবৃতি ও টাইমিং নিয়ে ব্যাপক সমালোচনা হলেও সংশোধনের কোনো নমুনা নাই!সবকিছুতে এই অথর্ব এডমিন টিম ঝামেলা পাকাচ্ছে! দায়দায়িত্বহীন কার্যকলাপ, টাইমসেন্সবিহীন বাজে উপস্থিতি সবমিলিয়ে বাজে পারফরম্যান্স!
আজকের ঘটনা মিডিয়ায় ভুলভাবে প্রেজেন্ট করা হলে সেটা নিয়ে আমীরে জামায়াতের বক্তব্যসহ একটা ক্লারিফিকেশন আনা কিন্তু যেত। অফিসিয়াল পেজে আপলোড দিলে মানুষ বুঝে নিত বিষয়টা। কিন্তু তারা এটা করবে না!!










































