প্রচ্ছদ জাতীয় শনিবার টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

শনিবার টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

বিদ্যুৎ লাইনের উন্নয়নমূলক কাজের জন্য চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ এলাকায় শনিবার (১৪ মার্চ) সকাল থেকে ৬ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বৃহস্পতিবার (১২ মার্চ) নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসির (নেসকো) শিবগঞ্জ বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের আবাসিক প্রকৌশলী মো. জুলফিকার আলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়ক প্রশস্ত করার জন্য শিবগঞ্জ ৩৩ কেভি লাইন স্থানান্তর কাজের জন্য শনিবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।