প্রচ্ছদ জাতীয় দুঃসংবাদ! আপন জন হারলেন সাবেক চিফ প্রসিকিউটর তাজুল

দুঃসংবাদ! আপন জন হারলেন সাবেক চিফ প্রসিকিউটর তাজুল

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের বাবা মোহাম্মদ ফজলুল হক খান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বৃহস্পতিবার (১২ মার্চ) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টের মাধ্যমে বাবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন তাজুল ইসলাম।

বিজ্ঞাপন

ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘আব্বা জীবন সফর সমাপ্ত করে তার স্রষ্টার কাছে ফিরে গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার রূহের মাগফিরাতের জন‍্য সবার দোয়া চাই।’

তাজুল ইসলাম জানান, তার বাবার প্রথম জানাজা বাদ ফজর জামালপুর শহরের নয়াপাড়া জামে মসজিদে এবং দ্বিতীয় জানাজা সকাল সাড়ে ১০টায় নিজ গ্রামে তার বাবার প্রতিষ্ঠিত মৌলভীর চর হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হবে ইনশা আল্লাহ।

পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর হিসেবে দেড় বছর দায়িত্ব পালন করেন মোহাম্মদ তাজুল ইসলাম।