প্রচ্ছদ জাতীয় রাষ্ট্রপতি ইস্যুতে যে ঘোষণা দিলেন নাহিদ ইসলাম

রাষ্ট্রপতি ইস্যুতে যে ঘোষণা দিলেন নাহিদ ইসলাম

সংসদের প্রথম অধিবেশনে পুরনো রাষ্ট্রপতিকে সরিয়ে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের আয়োজন শুরু করতে হবে। তা নাহলে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) আহ্বায়ক নাহিদ ইসলাম।

বুধবার (১১ মার্চ) বিকেলে রংপুর স্টেডিয়ামে আয়োজিত জাতীয় নাগরিক পার্টির বিভাগীয় ইফতার পার্টি অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি।

এ সময় জাতীয় নাগরিক পার্টি মূখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী বলেছেন, দেশে ১৮ কোটি মানুষ যতদিন বেঁচে থাকবে, ততদিন ভারতীয় আধিপত্যবাদ বাংলার মানুষ মেনে নেবে না। তিনি বলেন, দেশে সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে হবে। দেশে কোন সন্ত্রাসী, চাঁদাবাজ ও ধর্ষকদের ঠাই না দেয়ার আহ্বানও জানান নেতারা।

এছাড়া, এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে শক্তি হলেও নির্বাচনের পর রুপ পরিবর্তন করেছে বিএনপি। এই রূপ পরিবর্তনকারীদের ব্যাপারে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

এ সময় আরেকটি আন্দোলনের জন্য প্রস্তুত থাকার আহ্বানও জানান এনসিপির নেতারা।

সূত্র : চ্যানেল ২৪