প্রচ্ছদ জাতীয় দেশকে আগে ঠিক করুন, তারপর মানুষের কাছে আসুন: পাটোয়ারী

দেশকে আগে ঠিক করুন, তারপর মানুষের কাছে আসুন: পাটোয়ারী

বিরোধীদলীয় সংসদ সদস্যদের ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (NCP) আহ্বায়ক ও মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী। সম্প্রতি তিনি নিজের ফেসবুক পেজে একটি পোস্ট শেয়ার করেন যা হুবহু তুলে ধরা হলো:

আজ যদি বিরোধীদলীয় এমপিরা সংসদে বসে চুপ্পুর ভাষণ নীরবে শুনে যান, তাহলে জনগণের উচিত তাদেরকে নিজ নিজ এলাকায় নিয়ে গিয়ে মাইকে খুনি হাসিনার ভাষণ শুনিয়ে দেওয়া, যাতে তারা বুঝতে পারেন, জনগণ আর নীরব দর্শক নয়।

আর যদি সত্যিই জনগণের পাশে দাঁড়াতে চান, তবে তাদের উচিত ঢাকায় থেকেই সংস্কার সভা ও জুলাই সনদের বাস্তবায়নের জন্য লড়াই চালিয়ে যাওয়া। জনগণ বলবে, সংস্কার বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এলাকায় ফেরার প্রয়োজন নেই; আগে দেশকে ঠিক করুন, তারপর মানুষের কাছে আসুন।