
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সম্প্রতি ভিডিওবার্তার মাধ্যমে জানিয়েছেন, চলমান ইরান বিরোধী অভিযানের কারণে যুদ্ধ শুরু করা তাদের জন্য অপরিহার্য হয়ে পড়েছিল। তবে তিনি স্বীকার করেছেন, যুদ্ধ পরিচালনা করতে প্রচুর অর্থের প্রয়োজন। নেতানিয়াহু বলেন, “যুদ্ধ শুরু করা আমাদের জন্য অপরিহার্য ছিল, কিন্তু বড় বিষয় হলো, যুদ্ধ মানেই বিপুল ব্যয়।”
নেতানিয়াহু আরও জানান, এই পরিস্থিতিতে প্রতিরক্ষা ব্যয় মেটাতে বিশেষ বাজেট তৈরি করা হবে এবং যুদ্ধ পরিচালনার জন্য কয়েক বিলিয়ন শেকেল অতিরিক্ত বরাদ্দ দিতে হতে পারে। একই সময়ে, ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ১০ দিনে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ২ হাজার ৩৩৯ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ৯৫ জন এখনও হাসপাতালে ভর্তি আছেন, একজনের অবস্থা আশঙ্কাজনক।
মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় আরও ১৯১ জন নতুনভাবে আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। নেতানিয়াহুর এই মন্তব্য ও স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান ইরান-ইসরায়েল সংঘর্ষের বর্তমান চিত্রকে আরও স্পষ্ট করছে।










































