প্রচ্ছদ আর্ন্তজাতিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন লেডি বাইকার, শোকে বাবার আ’ত্মহ’ত্যা

সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন লেডি বাইকার, শোকে বাবার আ’ত্মহ’ত্যা

ব্রাজিলে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ও লেডি বাইকার কার্লা থাইনারা (২৫)। ঘটনার পর তার বাবা, পেশায় রিজার্ভ সামরিক পুলিশ কর্মকর্তা জোসে কার্লোস আন্দ্রে নোগুইরা, মেয়ের মৃত্যু সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছেন।

স্থানীয় সংবাদমাধ্যম কোরিও ব্রাজিলিয়েন্স জানিয়েছে, দুর্ঘটনাটি মঙ্গলবার (৪ মার্চ) সকালে একটি মহাসড়কে ঘটেছে। সকাল ৮টার দিকে কার্লার মোটরসাইকেলের সঙ্গে একটি গাড়ির সংঘর্ষ হয়। এতে তিনি সড়কে ছিটকে পড়েন এবং ঠিক সেই মুহূর্তে পেছন থেকে আসা আরেকটি গাড়ি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান তার বাবা। মেয়ের নিথর দেহ দেখে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন এবং ঘটনাস্থলেই নিজেও প্রাণ হারান।

কার্লা সামাজিক মাধ্যমে বেশ জনপ্রিয় ছিলেন। ইনস্টাগ্রামে তার ৬০ হাজারের বেশি অনুসারী ছিল। তিনি মোটরসাইকেল চালানো, ভ্রমণ এবং ব্যক্তিগত জীবনের নানা মুহূর্ত নিয়মিত শেয়ার করতেন। ব্যক্তিগত জীবনে তাঁর একটি কন্যাসন্তান রয়েছে।

ঘটনাটি ব্রাজিলের নেটিজেন ও মোটরসাইকেল প্রেমীদের মধ্যে শোকের ছায়া ফেলেছে।