প্রচ্ছদ জাতীয় ২১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করল ঢাবি ছাত্রশিবির

২১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করল ঢাবি ছাত্রশিবির

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ২০২৬ সেশনের ২১ সদস্য বিশিষ্ট একটি কমিটি ঘোষণা করেছে।

রোববার ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মহিউদ্দীন খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, আসিফ ইমাম অফিস সম্পাদক, মিফতাহুল হোসাইন আল মারুফ প্রচার ও মিডিয়া সম্পাদক, নুরুল ইসলাম সাব্বির বায়তুল মাল সম্পাদক, মো. মাজহারুল ইসলাম মানবসম্পদ উন্নয়নবিষয়ক সম্পাদক, মুসলিমুর রহমান শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক, মো. ইকবাল হায়দার ক্রীড়া সম্পাদক এবং আহসান হাবিব ইমরোজ ছাত্র অধিকার সম্পাদক মনোনীত হয়েছেন।

হাসানুল বান্না আইটি সম্পাদক, আনাস বিন মুনির আন্তর্জাতিক সম্পাদক, আশিকুর রহমান সাকিব দাওয়াহ সম্পাদক, আশিক বিল্লাহ স্কিল ডেভেলপমেন্ট সম্পাদক, মো. রবিউল ইসলাম বিজ্ঞান সম্পাদক, হোসনে ইয়াসিন আরাফাত ব্যবসায় শিক্ষা সম্পাদক, মো. জাকারিয়া (সাখাওয়াত জাকারিয়া) আইন ও মানবাধিকার সম্পাদকের দায়িত্ব পেয়েছেন।

এ ছাড়া নাঈম হোসেন সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক, মো. তাওকির হাসান প্রকাশনা সম্পাদক, রাফিদ হাসান সাফওয়ান গবেষণা সম্পাদক, মো. মাহবুব আলম (মিরাজ) ছাত্রকল্যাণ সম্পাদক মনোনীত হয়েছেন নতুন কমিটিতে।

এর আগে গত ৫ জানুয়ারি ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়। এতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসাধারণ সম্পাদক (এজিএস) মহিউদ্দীন খান সভাপতির দায়িত্ব পান।

সাধারণ সম্পাদক মনোনীত হন আশিকুর রহমান এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পান সাজ্জাদ হোসাইন খাঁন।