
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দেবেন বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, সংসদীয় ব্যবস্থা অনুযায়ী প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি ভাষণ দেবেন। এ ব্যাপারে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। গতকাল গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে দলীয় সংসদ সদস্যদের জন্য দ্বিতীয় দিনের কর্মশালা শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
তথ্যমন্ত্রী বলেন, জনগণকে সেবা দেওয়ার পাশাপাশি আমরা আমাদের আইন বিভাগকে, বিশেষ করে জাতীয় সংসদকে পরিপূর্ণ মাত্রায় কীভাবে কাজে লাগাতে পারি এবং সরকারি দল হিসেবে সংসদ নেতার পক্ষ থেকে সংসদকে সবসময় জীবন্ত রাখার যে দায়িত্বগুলো আমাদের আছে, সেটা আমরা কীভাবে করতে পারি—সেগুলো নিয়ে কাজ করছি।
দলীয় সংসদ সদস্যদের জন্য শুক্রবার প্রশিক্ষণ কর্মশালা শুরু করে বিএনপি। শনিবার বিকেলে চতুর্থ সেশনের মধ্য দিয়ে এ কর্মশালা শেষ হয়েছে।
সূত্র : কালবেলা











































