প্রচ্ছদ হেড লাইন ছাত্রদল কর্মীকে কোপালো আওয়ামী লীগের নেতাকর্মীরা

ছাত্রদল কর্মীকে কোপালো আওয়ামী লীগের নেতাকর্মীরা

নোয়াখালীর চাটখিল উপজেলায় ছাত্রদলের এক কর্মীকে কুপিয়ে আহত করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা।

 

 

শনিবার (৭ মার্চ) সন্ধ্যার পর কড়িহাটি বাজারে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় মো. ফয়সাল নামের ওই ছাত্রদল কর্মী তার ফেসবুকে লাইভে এসে একথা জানান লাইভে ফয়সালকে বলতে শোনা যায়, আমি ছাত্রদল করি, ৫ আগস্টের আগ থেকেই আওয়ামী লীগের বিরুদ্ধে লেখালেখি করি।

আমি আজ ঢাকা থেকে বাড়িতে আসি, বাজারে ইফতার করার পরে আওয়ামী লীগের লোকজন আমার উপর অতর্কিত হামলা চালিয়েছে।মো. ফয়সাল বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা আমার হাত, মাথা, পিঠসহ বিভিন্ন জায়গায় কুপিয়েছে। পাশাপাশি আমার দোকান ভাঙচুর করা হয়েছে।তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় থাকার পরও আওয়ামী লীগের লোকজন অতর্কিত এ হামলা করেছে। আমি এ হামলার সুষ্ঠু বিচার দাবি করছি মাহবুব উদ্দিন খোকন এমপির কাছে।চাটখিল থানার ওসি আব্দুল মান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা মারামারির খবর পেয়েছি, তাদেরকে থানায় আসার পরামর্শ দেওয়া হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে দেখা হবে রাজনৈতিক কারণে নাকি অন্য কোনো কারণে এ ঘটনা ঘটেছে।