
আসন্ন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে মেয়র ও কাউন্সিলর পদে প্রার্থী বাছাই শুরু করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী। দলটির চূড়ান্ত প্রার্থী নির্ধারণে শীর্ষ পাঁচ সদস্যের তালিকায় স্থান পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম।
বুধবার (০৪ মার্চ) রাতে ঢাকা দক্ষিণ সিটির মেয়র প্রার্থী হিসেবে সাদিক কায়েমের নির্বাচনের সম্ভাবনার কথা জানিয়ে ফেসবুকে পোস্ট করেছেন ডাকসুর স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মিনহাজ।
আব্দুল্লাহ আল মিনহাজ ফেসবুকে লিখেছেন, জামায়াতের ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে প্রার্থী তালিকায় সাদিক কায়েম ভাই ৫ সদস্যের প্যানেলে ছিলেন। যতটুকু জেনেছি সবাই উৎসাহ নিয়ে ভোটও দিয়েছেন।
তিনি বলেন, দক্ষিণ সিটি করপোরেশন একজন ইয়ং স্টার, সৎ, যোগ্য প্রার্থী পেতে যাচ্ছে ইনশাআল্লাহ। সাদিক কায়েম ভাইয়ের জন্য অনেক অনেক শুভকামনা। ভালো কিছুর অপেক্ষায় ইনশাআল্লাহ। বাংলাদেশের সংস্কৃতি
জামায়াতের দলীয় সূত্র জানা গেছে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের জন্য মেয়র, কাউন্সিলর প্রার্থী বাছাইয়ের জন্য নেতাকর্মীদের থেকে পর্যায়ক্রমে মতামত গ্রহণ করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। নির্বাচনের তফসিল ঘোষণার পর চূড়ান্ত প্রার্থী ঘোষণা করবে দলটি।













































