
২০১৩-২০১৪ সালে হাসিনা বিরোধী আন্দোলনের সময় করা মিথ্যা মামলাগুলো নিয়ে বিএনপি এখন খেলছে!
গতকাল গভীর রাতে ছাত্রশিবিরের হাটহাজারী উত্তর থানা শাখার সাবেক সভাপতি সালাউদ্দিন আইয়ুবীকে হাসিনা আমলের মামলায় গ্রেপ্তার করেছে হাটহাজারী থানা পুলিশ। তিনি এখন কাতার প্রবাসি। দেশে আসছিলেন ছুটিতে।
বর্তমান আইনমন্ত্রীকে বিএনপি সাবেক সরকারের চিফ প্রসিকিউটর হিসাবে নিয়োগ দেয়। উনি বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে হাসিনার আমলের সব মামলা প্রত্যাহার করলেও জামায়াত শিবির নেতাদের মামলা গুলো রেখে দিছেন। জামায়াত দলীয়ভাবেও ব্যার্থ হয়েছে মামলা প্রত্যাহার করাইতে। বিএনপি এখন হাসিনা আমলের মামলা গুলো নিয়ে জামায়াতে শিবির নেতাকর্মীদের হেনস্থার করার পথ বেছে নিয়েছে।
চট্টগ্রামের মীর হেলাল ইতিমধ্যে হাসিনার মামলার সুত্র ধরে কয়েকজনকে গ্রেফতার করিয়েছে। ধিক্কার জানাই এসব কর্মকাণ্ডের। দ্রুত সালাউদ্দিন আইয়ুবী ভাইয়ের মুক্তি দাবি করছি।










































