প্রচ্ছদ জাতীয় জোনায়েদ সাকি ও নুর দুজনকে মন্ত্রীর দায়িত্ব থেকে বাদ নেপথ্যে কারণ

জোনায়েদ সাকি ও নুর দুজনকে মন্ত্রীর দায়িত্ব থেকে বাদ নেপথ্যে কারণ

ইতিমধ্যেই দূর্নীতি – চুরি শুরু করে দিয়েছে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি ৷

জুনায়েদ সাকিকে দায়িত্ব ছাটাই করে তার কাছ থেকে অর্থ মন্ত্রণালয় কেড়ে নেওয়া হয়েছে গতকাল ৷

খুবই চমকপ্রদ তথ্য সামনে এসেছে। দায়িত্ব পেয়েই বিভিন্ন ব্যক্তি খাতের ব্যাংকের এমডিদের ফোন দিয়ে, ডেকে পাঠিয়ে চোটপাট করছিলেন সাকি। কারও কারও কাছে বিশেষ সুবিধাও চাচ্ছিলেন।

বিএনপি হাইকমান্ডের নজরে আসে এসব অভিযোগ। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ইস্যুকেও কাজে লাগাতে চান সাকি।
একজন ব্যবসায়ীকে গভর্নর বানানোয় ডেপুটি গভর্নর পদে নিজের লোক নিতে চেষ্টা করেন তিনি।

সাবেক এক ডেপুটি গভর্নর-কে ফিরিয়ে আনার চেষ্টা করেন। এই সাবেক ডেপুটি গভর্নর তার নির্বাচনী খরচ দিয়েছেন বলে এলাকার লোকজন বলে।

আমীর খসরু মাহমুদ চৌধুরীর অভিযোগের ভিওিতে অর্থ মন্ত্রণালয় কেড়ে নেওয়া হয় জুনায়েদ সাকির নিকট থেকে ৷ ফেসবুক থেকে সংগ্রহীত

দায়িত্ব কমানো হয়েছে প্রতিমন্ত্রী নুরুল হক নুরের। দুটি মন্ত্রণালয়ের দায়িত্ব থাকা নুরকে একটি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।

বুধবার (৪ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে আট প্রতিমন্ত্রীর দায়িত্ব পুনর্বণ্টন করে গেজেট প্রকাশ করা হয়। প্রধানমন্ত্রী রুলস অব বিজনেস, ১৯৯৬-এর ৩বি(আইআই) বিধি অনুযায়ী এই পুনর্বণ্টন করা হয়েছে বলে গেজেটে উল্লেখ আছে।

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বিএনপি জোট থেকে নির্বাচন করে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। পরে তাকে নতুন সরকারের প্রতিমন্ত্রী করা হয়। গত ১৮ ফেব্রুয়ারি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দায়িত্ব বণ্টন করা হয়। সে সময় নুরুল হক নুরকে শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়।

আজ গেজেট প্রকাশ করে নুরুল হক নুরের মন্ত্রণালয় কমিয়ে দেওয়া হয়। শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে সরিয়ে তাকে শুধু প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।

মন্ত্রিপরিষদসচিব নাসিমুল গনি স্বাক্ষরিত এ প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।