প্রচ্ছদ জাতীয় জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর

জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর

হাইকোর্টে জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর
সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন।

গত বছরের ডিসেম্বর থেকে কারাগারে থাকা আনিস আলমগীরকে গত ২২ জানুয়ারি ঢাকা মহানগর দায়রা জজ আদালত জামিন দেননি। তাকে ধানমন্ডির একটি ব্যায়ামাগার থেকে জিজ্ঞাসাবাদের জন্য ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে তোলা হয় এবং সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার দেখানো হয়।

পরবর্তীতে সিএমএম আদালতে তার জামিন আবেদন নামঞ্জুর করা হয় এবং পাঁচ দিনের রিমান্ডের পর কারাগারে পাঠানো হয়।