প্রচ্ছদ জাতীয় ১৪ পদের ৯টিতে বিএনপি, আওয়ামী লীগ পেল ৫ টিতে জয়

১৪ পদের ৯টিতে বিএনপি, আওয়ামী লীগ পেল ৫ টিতে জয়

কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ১৪টি পদের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৯টি পদে বিএনপি সমর্থিত এবং ৫টি পদে আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীরা বিজয়ী হয়েছেন। গতকাল বুধবার (৪ মার্চ) রাতে এই ফলাফল ঘোষণা করা হয়।

এর আগে গতকাল সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। রাতে ঘোষিত ফলাফলে সভাপতি পদে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রার্থী অ্যাডভোকেট মিজানুর রহমান এবং সাধারণ সম্পাদক পদে একই প্যানেলের অ্যাডভোকেট আমিনুল ইসলাম রতন নির্বাচিত হয়েছেন।

প্রাপ্ত ফলাফলে সভাপতি পদে অ্যাডভোকেট মিজানুর রহমান পেয়েছেন ১৯৯ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট সহিদুল আলম সহিদ পেয়েছেন ১৭৫ ভোট। সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট আমিনুল ইসলাম রতন পেয়েছেন ২৬৫ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত আইনজীবী সমন্বয় পরিষদের আতিকুল হক বুলবুল পেয়েছেন ১৬৬ ভোট।

বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে বিভিন্ন পদে বিজয়ী অন্যান্যরা হচ্ছেন সহ-সভাপতি পদে অ্যাডভোকেট এ এম ছাজ্জাদুল হক এবং তিনটি কার্য্যকরী সদস্য পদে অ্যাডভোকেট মো. আবু হানিফ, অ্যাডভোকেট সোহাগ মিয়া ও অ্যাডভোকেট সারোয়ার আলম।

এ ছাড়া বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে লাইব্রেরি সম্পাদক পদে অ্যাডভোকেট আবু বাক্কার সিদ্দিক মিলন, অডিটর পদে অ্যাডভোকেট আসাদুজ্জামান ভুইয়াঁ উৎপল ও সাংস্কৃতিক সম্পাদক পদে অ্যাডভোকেট নজরুল ইসলাম বিজয়ী বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন।

অপরদিকে আওয়ামী লীগ সমর্থিত আইনজীবী সমন্বয় পরিষদের বিজয়ী প্রার্থীরা হচ্ছেন সহ-সভাপতি পদে অ্যাডভোকেট মুফতি মো. জাকির খান, সহ-সাধারণ সম্পাদকের দুটি পদে অ্যাডভোকেট সাজ্জাদুল হক ভুইয়াঁ ও অ্যাডভোকেট আবু সাইম এবং দুটি কার্য্যকরী সদস্য পদে অ্যাডভোকেট রফিকুল ইসলাম ও তিনটি কার্য্যকরী সদস্য পদে অ্যাডভোকেট কোরবান আলী।

কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে দায়িত্বরত প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মো. ইদ্রিস মিয়া নির্বাচনের ফলাফল নিশ্চিত করে জানান, শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত নির্বাচনে মোট ৫৮২ জন ভোটারের মধ্যে ৫২৭ জন ভোটাধিকার প্রয়োগ করেন।