প্রচ্ছদ জাতীয় ‘আমার মেয়ের দাম্পত্য জীবন সুখের ছিল না’, যে কাণ্ড ঘটাল তরুণী

‘আমার মেয়ের দাম্পত্য জীবন সুখের ছিল না’, যে কাণ্ড ঘটাল তরুণী

সাতক্ষীরার কালিগঞ্জে সুলতা সরদার (২৭) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত সুলতা শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের ভেটখালী গ্রামের সুবল বৈদ্যের মেয়ে। নিহত গৃহবধূর ছয় বছর ও আড়াই বছর বয়সী দুই শিশু সন্তান রয়েছে। বুধবার (৪ মার্চ) শ্বশুরবাড়ি থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

নিহতের বাবা সুবল বৈদ্য অভিযোগ, তার মেয়ের দাম্পত্য জীবন সুখের ছিল না। স্বামী-স্ত্রীর মধ্যে নিত্যনৈমিত্তিক কলহ লেগেই থাকতো। তিনি দাবি করেন, সুলতা প্রায়ই স্বামী শশাঙ্কের বিরুদ্ধে অন্যত্র অনৈতিক সম্পর্ক ও পরকীয়ার অভিযোগ জানাতেন। এসব বিষয় নিয়ে পরিবারে প্রায় ঝগড়া-বিবাদ হতো।

এদিকে, হঠাৎ মায়ের মৃত্যুতে দুই শিশুর কান্নায় ভারী হয়ে উঠেছে বাড়ির আঙিনা। প্রতিবেশী শিখা রাণী জানান, রাতে যা-ই ঘটুক, সকালে এমন দৃশ্য কেউ কল্পনাও করেনি। স্থানীয়দের দাবি, ঘটনার সুষ্ঠু তদন্ত হোক এবং প্রকৃত সত্য উদঘাটিত হোক।

নিখোঁজের তিনদিন পর ব্যাংক কর্মকর্তার মরদেহ উদ্ধার
নিখোঁজের তিনদিন পর ব্যাংক কর্মকর্তার মরদেহ উদ্ধার
এ বিষয়ে কালিগঞ্জ থানার এসআই মতিন বিশ্বাস জানান, ঘটনার পর স্বামী শশাঙ্ক সরদারকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেয়া হয়েছে। এছাড়া, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জুয়েল হোসেন জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। তিনি আরও জানান, ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর এবং তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।