প্রচ্ছদ জাতীয় ব্রাহ্মণবাড়িয়ায় দুপক্ষের সংঘর্ষ

ব্রাহ্মণবাড়িয়ায় দুপক্ষের সংঘর্ষ

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পাওনা টাকা নিয়ে বিরোধের জের ধরে দুপক্ষের সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। আজ বুধবার (০৪ মার্চ) সকাল থেকে উপজেলার বুড়িশ্বর ইউনিয়ন শ্রীঘর গ্রামে আরুশ মিয়া ও নুরধন মিয়ার পক্ষের মধ্যে এই সংঘর্ষ হয়।

আহতরা নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, বছরখানেক আগে শ্রীঘর গ্রামের আরুশ মিয়ার কাছ থেকে নুরধন মিয়ার ছেলে শাহজাহান এক লাখ টাকা ধার নেন। কিন্তু দীর্ঘ অতিবাহিত হলেও তিনি সেই টাকা পরিশোধ করছিলেন না। এ নিয়ে গতকাল মঙ্গলবার আরুশ মিয়া ও নুরধন মিয়ার কথা কাটাকাটি হয়। এর জের ধরে বুধবার সকালে উভয়পক্ষের লোকজন টেঁটা, বল্লমসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়াস। ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হন। সংঘর্ষের সময় গ্রামজুড়ে চরম উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রীয়াধীন।