প্রচ্ছদ জাতীয় মির্জা ফখরুলের সঙ্গে সাক্ষাৎ শেষে যে বার্তা দিলেন প্রণয়

মির্জা ফখরুলের সঙ্গে সাক্ষাৎ শেষে যে বার্তা দিলেন প্রণয়

ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা জানিয়েছেন, স্থানীয় সরকার উন্নয়নে বাংলাদেশের সঙ্গে ভারত কাজ করতে চায়।

মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে সচিবালয়ে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

প্রণয় ভার্মা বলেন, ভারত ও বাংলাদেশ পারস্পরিক সম্পর্ক উন্নয়ন ও সহযোগিতার বিষয়ে আলোচনা হয়েছে।

ভারতীয় হাইকমিশনার আরও জানান, স্থানীয় সরকার উন্নয়নে বাংলাদেশের সঙ্গে কাজ করবে ভারত। দুই দেশ লাভবান হতে পারে এমন বিষয়ে ভবিষ্যতে ভারত সরকার বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করতে চায়।

সূত্র : যুগান্তর