
কাতার সরকার মেয়াদোত্তীর্ণ বা মেয়াদ শেষ হওয়ার পথে থাকা সব ধরনের প্রবেশ ভিসার বৈধতা এক মাস বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। দেশটির Qatar Ministry of Foreign Affairs এক বিবৃতিতে জানায়, পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনে এই সময়সীমা আরও বাড়ানো হতে পারে। সিদ্ধান্তটি ২৮ ফেব্রুয়ারি ২০২৬, শনিবার থেকে কার্যকর হবে।
কর্তৃপক্ষ বলেছে, ভিসা নবায়নের পুরো প্রক্রিয়া স্বয়ংক্রিয়ভাবে অনলাইনে সম্পন্ন হবে। ভিসাধারীদের কোনো আবেদন করতে হবে না, দপ্তরে সরাসরি উপস্থিত হওয়ারও প্রয়োজন নেই। এ ক্ষেত্রে কোনো ফিও নেওয়া হবে না।
তবে ২৮ ফেব্রুয়ারির আগে যেসব ভিসায় আইনগত জটিলতা বা জরিমানা রয়েছে, সেসব ক্ষেত্রে আগে নির্ধারিত অর্থ পরিশোধ করতে হবে। জরিমানা নিষ্পত্তির পর ২৮ ফেব্রুয়ারি থেকে তাদের ভিসার মেয়াদও বাড়ানো হবে এবং ফি মওকুফের সুবিধা প্রযোজ্য হবে।
অন্যদিকে Qatar Ministry of Interior জানিয়েছে, দেশে অবস্থানরত বাসিন্দা ও দর্শনার্থীদের আইনি অবস্থান স্থিতিশীল রাখতে পরিস্থিতি পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া অব্যাহত থাকবে।











































