প্রচ্ছদ অপরাধ ও বিচার পুত্রবধুকে একাধিকবার ধ* র্ষন করলো শ্বশুর

পুত্রবধুকে একাধিকবার ধ* র্ষন করলো শ্বশুর

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক ভান্নারা এলাকায় পুত্রবধু ধর্ষণের অভিযোগে অভিযুক্ত শ্বশুর আবু সাইদকে (৪৮) গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে গ্রামবাসী।

রোববার (১ মার্চ) বিকেলে উপজেলার মৌচাক ভান্নারা এলাকায় এ ঘটনা ঘটেছে। অভিযুক্ত আবু সাইদ ওই এলাকার আব্দুস সাত্তারের ছেলে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ছয় মাস আগে আবু সাঈদের মেজো ছেলে সোহাগের সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয় ভুক্তভোগী গৃহবধূর। এরপর থেকেই অভিযুক্ত শ্বশুর বিভিন্ন সময় ওই নারীকে কু-প্রস্তাব দিয়ে আসছিল। তবে শ্বশুরের কু-প্রস্তাবে রাজি না হওয়ায় প্রথম রোজার শুরুর এক সপ্তাহ আগে বাড়ি ফাঁকা থাকায় ওই গৃহবধূকে জোরপূর্বক ধর্ষণ করে আবু সাইদ। বিষয়টি কাউকে জানালে মেরে ফেলার হুমকিও দেয় ওই পুত্রবধূকে।

পরবর্তীতে আরও কয়েকবার জোরপূর্বক নিজ পুত্রবধূকে ধর্ষণ করে আবু সাইদ। একাধিকবার ধর্ষণের ফলে ওই পুত্রবধূ অসুস্থ হয়ে পড়ে এবং পাশেই অবস্থিত বাবার বাড়িতে চলে যায়।

এদিকে, তাকে অভিযুক্ত শ্বশুর ওই পুত্রবধূ বাড়িতে আনতে গেলে সে আসতে অস্বীকৃতি জানায়। পরে মেয়ের বাবা-মা কারণ জানতে চাইলে শ্বশুরের দ্বারা ধর্ষণের বিষয়টি খুলে বলে। বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে ধর্ষণের অভিযুক্ত শ্বশুরকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে এলাকাবাসী