প্রচ্ছদ জাতীয় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত

রাজধানীতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, সোমবার (২ মার্চ) রাত ১০টায় ঢাকার বড় মগবাজারে অবস্থিত কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

বিষয়টি নিশ্চিত করেছেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। তিনি জানান, সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দেওয়ার উদ্দেশ্যেই এই জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

সংবাদ সম্মেলনে দলটির কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন বলে জানিয়েছে দলীয় সূত্র।

সূত্র : জনকণ্ঠ