প্রচ্ছদ হেড লাইন ‘লুকিয়ে তিথির বাসায় যেতেন আলভী’, ফেসবুক পোস্ট ভাইরাল

‘লুকিয়ে তিথির বাসায় যেতেন আলভী’, ফেসবুক পোস্ট ভাইরাল

ছোট পর্দার অভিনেতা জাহের আলভীর স্ত্রীর আফরা ইবনাত ইকরার মৃত্যুর পর সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন অভিনেতা। উঠে এসছে তার পরকীয়ার গুঞ্জন। অনেকে দাবি করছেন, সেই সম্পর্কের জের ধরেই আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য হন ইকরা।

ইকরার মৃত্যুর ঘটনায় আত্মহত্যার প্ররোচনার জন্য একটি মামলা করা হয়েছে। সেখানে আলভী ও তিথিসহ আসামি করা হয়েছে আলভীর মা ও সহকারীকে। ইকরার পরিবারের পক্ষ থেকে করা মামলায় আসামি হিসেবে তিথির নাম দেখে আলভীর সঙ্গে তার পরকীয়ার গুঞ্জনটি সত্যি বলেই ধরে নিচ্ছেন সবাই।

এদিকে একটি ফেসবুক পোস্টে বেশ আলোচনার জন্ম দিয়েছে। আবিদা সুলতানা নামে একজন ফেসবুকে জানিয়েছেন, একসময় তিথি এবং তার বাসা একই বিল্ডিংয়ে ছিল। তখন তিনি প্রায়ই জাহের আলভীকে মাস্ক পরে তিথির বাসায় আসতে দেখেছেন।

তিনি লিখেছেন, ‌‘আমি থাকতাম ৩য় তলায় আর তিথি থাকত ৪ তলায়। এই সুবাদে আলভীকে সবসময় তিথির বাসায় আসা-যাওয়া করতে দেখতাম। মাঝে মাঝে সে মাস্ক পরে ঢুকত, যাতে কেউ চিনতে না পারে, কিন্তু বিল্ডিংয়ের সবাই তাকে চিনত। একপর্যায়ে তাদের বাসা ছেড়ে দিতে বলা হয়েছিল।’

আবিদা সুলতানা নামের আইডি থেকে দেওয়া পোস্টটি ভাইরাল হয়েছে নিমিষেই। তবে কে এই আবিদা সুলতানা সেই পরিচয় জানা যায়নি। সত্যি তিনি কখনো তিথির প্রতিবেশী ছিলেন কি না তাও নিশ্চিত নয়।

যদিও পরবর্তীতে পোস্টটি ডিলেট করে দেন আবিদা সুলতানা। তার ব্যাখ্যায় তিনি বলেন, ‘ভাই আমি একটা পোস্ট করেছি যেটা দেখেছি সেটাই, আগে একই বিল্ডিংয়ে থাকতাম, সেটাই শেয়ার করেছি। আমাকে পারসোনালি ইনবক্সে এত ম্যাসেজ দেওয়ার দরকার নেই। তারা তো অনেক আগেই বাসা চেঞ্জ করে চলে গেছে, আর আমি ও বাসা চেঞ্জ করে ফেলেছি। ইনবক্সে আমাকে নক দেওয়ার কিছু নেই।’