
সুপ্রিম কোর্টের আইনজীবী এ এস এম শাহরিয়ার কবির প্রধানমন্ত্রী তারেক রহমানকে চিঠি পাঠিয়েছেন।
সোমবার (২ মার্চ) পাঠানো চিঠিতে তিনি দাবি করেছেন, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জুলাই গণঅভ্যুত্থানের সময় যথাযথ পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছিলেন এবং এর আগে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে কোনো কার্যকর ব্যবস্থা নেননি। এছাড়া, চিঠিতে উল্লেখ করা হয়েছে যে রাষ্ট্রপতি এখনও এই বিষয়ে কোনো অনুতপ্ত বিবৃতি দেননি।
চিঠিতে আইনজীবী শাহরিয়ার কবির প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছেন, সংসদ সদস্যকে স্পিকার নির্বাচন করে সেই স্পিকারের মাধ্যমে আগামী জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে ভাষণ দেওয়ার ব্যবস্থা করা বা অন্য কোনো সুবিধাজনক পদক্ষেপ গ্রহণ করার।











































