প্রচ্ছদ জাতীয় ওমানে অবস্থানরত বাংলাদেশিদের যে বার্তা দিয়েছে দূতাবাস

ওমানে অবস্থানরত বাংলাদেশিদের যে বার্তা দিয়েছে দূতাবাস

উপসাগরীয় এলাকায় উদ্ভূত পরিস্থিতিতে ওমানে বসবাসকারী বাংলাদেশি ওমানি কর্তৃপক্ষ এবং মাস্কাটে অবস্থিত বাংলাদেশ দূতাবাস জারি নির্দেশাবলী এবং পরামর্শ অনুসরণ করার আহ্বান জানি‌য়ে‌ছে।

রোববার (১ মার্চ) মাস্কাটের বাংলাদেশ দূতাবাস এক নির্দেশনামূলক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বর্তমান আঞ্চলিক পরিস্থিতির কারণে ওমানে বসবাসকারী সব বাংলাদেশি নাগরিকদের সতর্কতা অবলম্বন করার এবং ওমানি কর্তৃপক্ষ এবং মাস্কাটে অবস্থিত বাংলাদেশ দূতাবাস কর্তৃক জারি করা সব সুরক্ষা নির্দেশাবলী এবং পরামর্শ কঠোরভাবে অনুসরণ করার পরামর্শ দেওয়া হচ্ছে।

বিড়ম্বনা পরিহারে বিমানবন্দরে যাওয়ার আগে সব যাত্রীদের তাদের বিমান সংস্থা বা ট্রাভেল এজেন্টের সঙ্গে তাদের ফ্লাইটের হালনাগাদ তথ্য যাচাই করার পরামর্শ দেওয়া হচ্ছে।

ওমানে বসবাসকারী বাংলাদেশি নাগরিককে জরুরি প্রয়োজনে দূতাবাসের নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে: +968 91980621, +968 91997852