
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি প্রবাসী আহত হয়েছেন।
রোববার (০১ মার্চ) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নেয়ামত উল্যা ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
আহতরা হলেন- আমিনুল ইসলাম, রাকিবুল ইসলাম, মাসুদুর রহমান ও দুলাল মিয়া।
ড. নেয়ামত উল্যা ভূঁইয়া জানান, ড্রোন হামলার পর বিমানবন্দর এলাকায় ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়লে সেখানে অবস্থানরত চার বাংলাদেশি আহত হন।
এদিকে, উপসাগরীয় অঞ্চলে যুদ্ধ শুরু হওয়ায় উদ্ভূত পরিস্থিতির প্রেক্ষাপটে কুয়েতে অবস্থিত সব প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান অনুরোধ করেছে দূতাবাস।
দূতাবাস নিরাপত্তার স্বার্থে সবাইকে সামরিক স্থাপনার আশপাশ থেকে দূরে থাকার এবং সবাইকে বাসায় অথবা নিরাপদ স্থানে অবস্থান করতে বলেছে। অতি প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার জন্য প্রবাসী বাংলাদেশিদের পরামর্শ দেওয়া হয়েছে দূতাবাসের পক্ষ থেকে।











































