প্রচ্ছদ জাতীয় নির্বাচনের ফল নিয়ে নতুন তথ্য জানালেন জামায়াত আমির

নির্বাচনের ফল নিয়ে নতুন তথ্য জানালেন জামায়াত আমির

বুকে কষ্ট নিয়ে নির্বাচনের ফল মেনে নিয়েছেন বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামী আমির ডা. শফিকুর রহমান। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সিলেটে জামায়াতে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

শফিকুর রহমান বলেন, ‘জামায়াত অনুগত বিরোধী দল হবে না। জামায়াত ভালো কাজের সাধুবাদ দেবে। অন্যায় হলে প্রতিবাদ করবে। দরকার হলে রুখে দেবে।’

জামায়াত আমির বলেন, ‘সরকার বিরোধী দল দমন না করে দুর্নীতি, চাঁদাবাজি বন্ধ করতে আগামী ৫ বছরে দেশ বদলে যাবে।’

ইফতার মাহফিলে ১১ দলীয় জোট, বিএনপিসহ রাজনৈতিক নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

সূত্র : জনকণ্ঠ