প্রচ্ছদ রাজনীতি ছাত্রশিবিরের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি গঠন, পদ পেলেন যারা

ছাত্রশিবিরের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি গঠন, পদ পেলেন যারা

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ২০২৬ সেশনের জন্য কেন্দ্রীয় কার্যকরী পরিষদ ও সেক্রেটারিয়েট গঠন করা হয়েছে। কমিটি গঠিত হয়েছে গত মঙ্গলবার রাজধানীর আল ফালাহ মিলনায়তন–এ অনুষ্ঠিত কেন্দ্রীয় কার্যকরী পরিষদের প্রথম সাধারণ অধিবেশনে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক এস এম ফরহাদ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এবারের কমিটিতে সাদিক কায়েম ডাকসুর ভিপি হিসেবে আন্তর্জাতিক সম্পাদক পদ এবং জিএস এস এম ফরহাদ কেন্দ্রীয় প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন।

এ ছাড়াও কেন্দ্রীয় দপ্তর সম্পাদক পদে আজিজুর রহমান আজাদ, কেন্দ্রীয় মিডিয়া সম্পাদক মু. মু’তাসিম বিল্লাহ শাহেদী, কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক সাইদুল ইসলাম, কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক আমিরুল ইসলাম, কেন্দ্রীয় শিল্প ও সংস্কৃতি সম্পাদক হাফেজ মুহাম্মদ আবু মুসা, কেন্দ্রীয় মানবসম্পদ ব্যবস্থাপনা সম্পাদক মো. নোমান হোসেন নয়ন, কেন্দ্রীয় ফাউন্ডেশন সম্পাদক আব্দুল মোহাইমেন, কেন্দ্রীয় এইচআরডি সম্পাদক শরীফ মাহমুদ, কেন্দ্রীয় অর্থ সম্পাদক আনিসুর রহমান, কেন্দ্রীয় কলেজ কার্যক্রম সম্পাদক হাফেজ ইউসুফ ইসলাহী, কেন্দ্রীয় প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট সম্পাদক- মো. রিয়াজুল ইসলাম, কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক মুহাম্মদ ইব্রাহীম, কেন্দ্রীয় গবেষণা সম্পাদক মো. ফখরুল ইসলাম, কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি সম্পাদক মেহরাব হাসান, কেন্দ্রীয় প্রচার সম্পাদক এসএম ফরহাদ, কেন্দ্রীয় সমাজসেবা সম্পাদক মো. মোন্তাকুর রহমান জাহিদ, কেন্দ্রীয় তথ্য ও মানবাধিকার সম্পাদক তানজির হোছাইন জুয়েল, কেন্দ্রীয় স্কুল কার্যক্রম সম্পাদক হেলাল উদ্দিন রুবেল, কেন্দ্রীয় মাদরাসা কার্যক্রম সম্পাদক মো. ইসমাইল, কেন্দ্রীয় ব্যবসায় শিক্ষা সম্পাদক মো. নূরুল হুদা, কেন্দ্রীয় ছাত্র অধিকার সম্পাদক মহিবুর রহমান মুহিব, কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক- আরাফাত হোসেন মিলন, কেন্দ্রীয় আইন সম্পাদক মোহা. শামীম উদ্দীন, কেন্দ্রীয় ছাত্রকল্যাণ সম্পাদক রেজাউল করিম শাকিল, কেন্দ্রীয় বিজ্ঞান সম্পাদক মু. মাহমুদুল হাসান, কেন্দ্রীয় দাওয়াহ সম্পাদক শাহীন আহমদ, কেন্দ্রীয় বিতর্ক সম্পাদক হাবিবুর রহমান আরমান, কেন্দ্রীয় স্পোর্টস সম্পাদক মো. মুশফিকুর রহমান এবং কেন্দ্রীয় পাবলিক রিলেশনস সম্পাদক নুমায়ের আব্দুল্লাহ দায়িত্ব পেয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মঙ্গলবার সকাল ৮টায় দারসুল কুরআনের পাঠের মাধ্যমে ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের প্রথম সাধারণ অধিবেশনের কার্যক্রম শুরু হয়। সংগঠনের ১২৩তম শহীদ রেজবুল হক প্লাবন–এর পিতা মো. আজাদুল ইসলাম অধিবেশনের উদ্বোধন ঘোষণা করেন। উদ্বোধনী বক্তব্য দেন কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম।

আয়োজনে কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সঞ্চালনা করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. শফিকুর রহমান, যিনি বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির এবং জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা।

বিশেষ অতিথি হিসেবে ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতিবৃন্দও উপস্থিত ছিলেন। সংবিধান অনুযায়ী, সদস্যদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে ২০২৬ সেশনের জন্য ৪৭ জন কার্যকরী পরিষদের সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম নির্বাচিত সদস্যদের সঙ্গে পরামর্শ করে আরও ১৫ জনকে কার্যকরী পরিষদের সদস্য হিসেবে মনোনয়ন দেন। এর মাধ্যমে মোট ৬২ সদস্যের কার্যকরী পরিষদের পরামর্শক্রমে কেন্দ্রীয় সেক্রেটারিয়েট গঠন সম্পন্ন হয়।

কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম কার্যকরী পরিষদের সদস্যদের উদ্দেশে বলেন, “কার্যকরী পরিষদ সংগঠনের নীতি, আদর্শ ও কার্যক্রম বাস্তবায়নের সর্বোচ্চ সাংগঠনিক কাঠামো। সদস্যরা সর্বপ্রথম নিজেদের আত্মতত্ত্বাবধান নিশ্চিত করবেন এবং কেন্দ্রীয় সভাপতিকে সহযোগিতা ও পরামর্শের মাধ্যমে সংগঠনের কার্যক্রমকে গতিশীল করবেন। আগামী দিনের বহুমাত্রিক চ্যালেঞ্জ মোকাবিলায় পরিষদকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। জনশক্তির মাঝে রাজনৈতিক সচেতনতা সৃষ্টি, সমসাময়িক পরিস্থিতি বোঝার সক্ষমতা বৃদ্ধি এবং তাদের দেশ ও জাতির কল্যাণে নিবেদিত, দায়িত্বশীল ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করতে হবে।”

দিনব্যাপী অধিবেশনে কার্যকরী পরিষদ নির্বাচনের ফলাফল ঘোষণা ও শপথ গ্রহণ, বার্ষিক পরিকল্পনা ২০২৬ প্রস্তাবনা পেশ, পর্যালোচনা ও অনুমোদন এবং অঞ্চল পরিচালক নির্ধারণের কার্যক্রম সম্পন্ন হয়।

সূত্র : বিডি২৪ লাইভ