প্রচ্ছদ জাতীয় ফ্যামিলি কার্ডের প্রলোভনে আপন ভাতিজি বউকে ধ’র্ষণ চেষ্টা বিএনপি নেতা, অতঃপর…

ফ্যামিলি কার্ডের প্রলোভনে আপন ভাতিজি বউকে ধ’র্ষণ চেষ্টা বিএনপি নেতা, অতঃপর…

নবাবগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সম্পাদক ইকবাল হোসেনের বিরুদ্ধে ফ্যামিলি কার্ড দেওয়ার প্রলোভন দেখিয়ে আপন ভাতিজা বউকে ধর্ষণ চেষ্টার গুরুতর অভিযোগ উঠেছে। নিশ্বাপলাশবাড়ী গ্রামের সাবেক এমপি আজিজুল হক চৌধুরীর বাড়ির পাশের বাড়িতে ২৩ ফেব্রুয়ারি দুপুরে ঘটনাটি ঘটে। ‘বনোফুল’ নামক ফেসবুক আইডি থেকে ভাইরাল হয়ে বিষয়টি ছড়িয়ে পড়ে। অভিযুক্ত ইকবাল হোসেন গণমাধ্যমকে জানিয়েছেন, কোনো ঘটনা ঘটেনি এবং ফেসবুক আইডির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন।

গ্রামবাসী জানান, ইকবাল হোসেন বাড়িতে প্রবেশ করে ফ্যামিলি কার্ডের প্রলোভনে ভাতিজা বউকে ধর্ষণ চেষ্টা করেন। ঘটনা জানার পর গ্রামবাসী নীরব থাকেন কারণ অভিযুক্ত প্রভাবশালী ব্যক্তি। তারা নিশ্চিত করেছেন অভিযোগের সত্যতা ৯৫% এবং প্রভাবের কারণে ধামাচাপা দেওয়া হচ্ছে। বিএনপির একাধিক নেতা-কর্মী অভিযোগ করেছেন, ৫ আগস্টের পর ইকবাল ক্ষমতার অপব্যবহার করছেন। তার শিক্ষা প্রতিষ্ঠান পলাশবাড়ী হাইস্কুলের প্রধান শিক্ষককে লাঞ্ছিত করার ভিডিও ভাইরাল হয়েছে।

বিএনপির সূত্র জানায়, ইকবালের অপতৎপরতা রোধে নারী ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী, স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেনকে অবহিত করা হয়েছে। সংসদীয় আসন-৬ নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব আব্দুস সাত্তার মিলন জানিয়েছেন, আগামী দলীয় সভায় বিষয়টি এজেন্ডায় আসবে। ইকবাল সাংবাদিকদের কুটক্তিকারী হিসেবে পরিচিত। গ্রামবাসী ও দলীয় নেতারা প্রভাবশালীতার কারণে নীরবতা পালন করছেন।