প্রচ্ছদ জাতীয় রাষ্ট্রপতির সিদ্ধান্তে নির্ধারিত হলো ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম দিন

রাষ্ট্রপতির সিদ্ধান্তে নির্ধারিত হলো ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম দিন

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী ১২ মার্চ অনুষ্ঠিত হবে। সেদিন সকাল ১১টায় রাজধানীর শেরে বাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে অধিবেশন শুরু হবে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় অর্পিত ক্ষমতা প্রয়োগ করে এ অধিবেশন আহ্বান করেছেন বলে সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, “গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ১৪৩২ বঙ্গাব্দের ২৭ ফাল্গুন, যা ২০২৬ খ্রিস্টাব্দের ১২ মার্চ রোজ বৃহস্পতিবার, বেলা ১১টায় ঢাকার শেরে বাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম (২০২৬ খ্রিস্টাব্দের প্রথম) অধিবেশন আহ্বান করেছেন।”

এছাড়া জানানো হয়েছে, এই সংসদের পাঁচ বছরের মেয়াদ ১২ মার্চ থেকে শুরু হয়ে ২০৩১ সালের ১১ মার্চ পর্যন্ত বহাল থাকবে।

সূত্র : জনকণ্ঠ