প্রচ্ছদ জাতীয় দিল্লিতে মাহদীর সঙ্গে হোটেলে থাকা ওই নারীর বিষয়ে যা জানা গেল

দিল্লিতে মাহদীর সঙ্গে হোটেলে থাকা ওই নারীর বিষয়ে যা জানা গেল

ভারতের রাজধানী নয়াদিল্লি সফরে গিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক মাহদী হাসান এক নারী সঙ্গীসহ হোটেলে অবস্থান করেছিলেন—এ নিয়ে নতুন তথ্য উঠে এসেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি বাংলা-এর অনুসন্ধানে। জানা গেছে, ওই নারী মাহদীর একজন আত্মীয়।

সূত্র অনুযায়ী, মাহদী হাসান মূলত পর্তুগালের ভিসা প্রক্রিয়া সম্পন্ন করতে দিল্লি যান। কনট প্লেস এলাকায় একটি ভিসা প্রসেসিং সেন্টারে তিনি ওই নারীর সঙ্গে উপস্থিত ছিলেন। সেখানেই কেউ তার ভিডিও ধারণ করে এবং পরে বিষয়টি বিভিন্ন মহলে ছড়িয়ে পড়ে।

ভিসা আবেদন শেষে মাহদী ও তার সঙ্গী নয়াদিল্লি রেলস্টেশন সংলগ্ন পাহাড়গঞ্জ এলাকার একটি হোটেলে ওঠেন। এ সময় তার কাছে ভারত ও বাংলাদেশ—উভয় দেশ থেকেই একাধিক অচেনা নম্বর থেকে ফোন আসতে শুরু করে, যা তাকে উদ্বিগ্ন করে তোলে বলে সূত্রের দাবি। পরে তিনি বুঝতে পারেন যে তিনি চিহ্নিত হয়ে গেছেন।

আরেকটি সূত্র জানায়, ভিসা কেন্দ্র থেকে বের হওয়ার পর মাহদী প্রথমে পুরনো দিল্লির জামা মসজিদ এলাকায় যান এবং পরে কয়েকটি জায়গায় আশ্রয়ের চেষ্টা করেন, তবে কোথাও স্থায়ীভাবে থাকতে পারেননি।

পরবর্তীতে বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে তিনি ইন্ডিগো এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকায় ফিরে আসেন। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ পৌঁছালে ইমিগ্রেশন পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে। মাহদীর অভিযোগ, ভারতে অবস্থানকালে তিনি হয়রানির শিকার হয়েছেন।

আরও জানা গেছে, দিল্লি থেকেই ভিসা পেয়ে পর্তুগালের রাজধানী লিসবনে যাওয়ার পরিকল্পনা ছিল মাহদী হাসানের।