প্রচ্ছদ জাতীয় সংরক্ষিত নারী আসনে থাকবেন কারা, জানালেন মির্জা ফখরুল

সংরক্ষিত নারী আসনে থাকবেন কারা, জানালেন মির্জা ফখরুল

সদ্যসমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এখন দেশব্যাপী আলোচনার কেন্দ্রবিন্দু হলো সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচন। ইতোমধ্যে শপথ নিয়েছেন জনগণের ভোটে নির্বাচিত এমপি-মন্ত্রীরা। এই মুহূর্তে চলছে সংরক্ষিত নারী আসনে নির্বাচনকে ঘিরে রাজনৈতিক দলগুলোর নারী প্রার্থী বাছাই ও মনোনয়ন প্রক্রিয়া।সংরক্ষিত ৫০ নারী আসনের অধিকাংশ পাবে বিএনপি।

তবে সংরক্ষিত আসনে কাদের নিয়োগ দেওয়া হবে সেবিষয়ে স্পষ্ট কিছুই জানাননি দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ সোমবার সকালে নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় অফিসে সংরক্ষিত নারী আসন প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, এটা সংসদে সিদ্ধান্ত হবে। প্রার্থী মনোনয়নে ক্ষেত্রে তাদের জনগণ এবং দলের সঙ্গে সম্পৃক্ততা থাকতে হবে। আমাদের দলের পক্ষ থেকে যারা দলের সঙ্গে আছেন তাদের প্রাধান্য দেওয়া হবে।

বিভিন্ন যায়গায় আওয়ামী লীগের অফিস খোলার বিষয়ে মির্জা ফখরুল বলেন, এটা আমরা চাইনি। যেহেতু আইনগতভাবে বলা আছে তাদের কার্যক্রম নিষিদ্ধ সেভাবেই এদেরকে দেখা হবে।