
বাংলাদেশ জামায়াতে ইসলামীর ২০২৬-২৮ সালের জন্য কেন্দ্রীয় দায়িত্বশীল নির্বাচন ও শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। কমিটিতে ৪ জন নায়েবে আমির, ২০২৬-২০২৮ কার্যকালের জন্য ৮৮ সদস্যের কেন্দ্রীয় কর্মপরিষদ গঠন করা হয়। এর মধ্যে নারী সদস্য রয়েছেন ২১ জন। কেন্দ্রীয় মজলিসে শূরায় জাতীয় পর্যায়ে সদস্য নির্বাচিত ৫৯ জন। এর মধ্যে নারী সদস্য রয়েছেন ১৭ জন। এর বাহিরে ৫ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠন করা হয়েছে।
শুক্রবার বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার এক ভার্চুয়ালি বৈঠক সম্মানিত আমীরে জামায়াত ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সকাল ৯টায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এ বৈঠকে নায়েবে আমীরগণ, সেক্রেটারি জেনারেল, সহকারী সেক্রেটারি জেনারেলগণ স্বশরীরে অংশগ্রহণ করেন এবং কেন্দ্রীয় মজলিসে শূরার (পুরুষ ও মহিলা) সদস্যবৃন্দ ভার্চুয়ালি যুক্ত হন।
বৈঠকে আমীরে জামায়াত কেন্দ্রীয় মজলিসে শূরার সাথে পরামর্শ করে ২০২৬-২০২৮ কার্যকালের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিম্নোক্ত কেন্দ্রীয় দায়িত্বশীল নির্বাচিত করেন ও তাদের শপথ পরিচালনা করেন।
নায়েবে আমীরগণ হলেন- এটিএম আজহারুল ইসলাম এমপি, অধ্যাপক মুজিবুর রহমান এমপি, ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের এমপি, মাওলানা আ ন ম শামসুল ইসলাম (সাবেক এমপি)। সেক্রেটারি জেনারেল সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার।
সহকারী সেক্রেটারি জেনারেলগণ হলেন- মাওলানা এটিএম মা’ছুম, মাওলানা রফিকুল ইসলাম খান এমপি, ড. হামিদুর রহমান আযাদ (সাবেক এমপি), মাওলানা আবদুল হালিম, এডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল, মাওলানা মুহাম্মাদ শাহজাহান, এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।
২০২৬-২০২৮ কার্যকালের জন্য ২১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন করা হয়। সদস্যগণ হলেন- এটিএম আজহারুল ইসলাম এমপি, অধ্যাপক মুজিবুর রহমান এমপি, ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের এমপি, মিয়া গোলাম পরওয়ার সাবেক এমপি, মাওলানা এ. টি.এম. মা’ছুম, মাওলানা রফিকুল ইসলাম খান এমপি, ড. হামিদুর রহমান আযাদ সাবেক এমপি, মাওলানা আবদুল হালিম, এডভোকেট মুয়ায্যম হোসাইন হেলাল, মাওলানা মোহাম্মদ শাহজাহান, এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, জনাব আবদুর রব, সাইফুল আলম খান মিলন এমপি, অধ্যক্ষ মো. শাহাবুদ্দীন, অধ্যক্ষ মো. ইজ্জত উল্লাহ এমপি, এডভোকেট মতিউর রহমান আকন্দ, মো. মোবারক হোসাইন, মো. নূরুল ইসলাম বুলবুল এমপি, জনাব মোহাম্মদ সেলিম উদ্দীন, ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি, ড. মোহাম্মাদ রেজাউল করিম।
২০২৬-২০২৮ কার্যকালের জন্য ৮৮ সদস্যের কেন্দ্রীয় কর্মপরিষদ গঠন করা হয়। এর মধ্যে নারী সদস্য রয়েছেন ২১ জন। কেন্দ্রীয় মজলিসে শূরায় জাতীয় পর্যায়ে সদস্য নির্বাচিত ৫৯ জন। এর মধ্যে নারী সদস্য রয়েছেন ১৭ জন। ৫ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। কমিটির সদস্যগণ হলেন-প্রধান নির্বাচন কমিশনার পদে মাওলানা এটিএম মা’ছুম, নির্বাচন কমিশনার হিসেবে আছেন- এডভোকেট মুয়ায্যম হোসাইন হেলাল, আবদুর রব, মোবারক হোসাইন, মাওলানা আ. ফ. ম. আবদুস সাত্তার।
এছাড়াও সারাদেশে ১৪টি অঞ্চলে পরিচালক মনোনীত করা হয়: রংপুর-দিনাজপুর অঞ্চল- মাওলানা আবদুল হালিম, বগুড়া অঞ্চল- এটিএম আজহারুল ইসলাম এমপি, রাজশাহী অঞ্চল- মাওলানা রফিকুল ইসলাম খান এমপি, কুষ্টিয়া-যশোর অঞ্চল- মোবারক হোসাইন, খুলনা অঞ্চল- অধ্যক্ষ মো. ইজ্জত উল্লাহ এমপি, বরিশাল অঞ্চল- এডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল, ময়মনসিংহ অঞ্চল – অধ্যক্ষ মো. শাহাবুদ্দীন, ঢাকা মহানগরী অঞ্চল- মিয়া গোলাম পরওয়ার সাবেক এমপি, ঢাকা উত্তর অঞ্চল- সাইফুল আলম খান মিলন এমপি, ঢাকা দক্ষিণ অঞ্চল- জনাব আবদুর রব, ফরিদপুর অঞ্চল- ড. হামিদুর রহমান আযাদ সাবেক এমপি, সিলেট অঞ্চল- এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কুমিল্লা-নোয়াখালী অঞ্চল- মাওলানা এটিএম মাছুম, চট্টগ্রাম অঞ্চল- মাওলানা মুহাম্মাদ শাহজাহান।








































