প্রচ্ছদ জাতীয় ঈদের ছুটি নিয়ে আসতে পারে সুখবর

ঈদের ছুটি নিয়ে আসতে পারে সুখবর

সড়ক পরিবহন ও যোগাযোগ মন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছেন, ঈদে যাত্রা নির্বিঘ্ন করতে ঈদের ছুটি তিন দিনের বেশি বাড়ানো হতে পারে।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ঈদের ছুটিতে বাড়ি ফেরার বিষয়ে তিনি বলেন, “ছুটি ছোট হয়ে গেলে চাপ নেওয়াটা একটু কঠিন হয়ে যায়। এবার আমরা সিদ্ধান্ত নিয়েছি যে গত বছরের ছুটির প্রক্রিয়া অনুসরণ করব আমরা। পাশাপাশি নতুন করে আর কী প্রক্রিয়া গ্রহণ করলে ভোগান্তি কমবে সেটা ঠিক করা হবে।”

তিনি আরও বলেন, “আশা করছি আপনাদের নিরাপদে বাড়ি পাঠাতে আমরা সক্ষম হব। তবে ছুটির ব্যাপারটা এখানে খুব গুরুত্বপূর্ণ বিষয়।”