
সংসদ ভবনের রাস্তার প্রবেশমুখে এটিএন নিউজের রিপোর্টার লাইভে ছিল। এক ভদ্রলোক বক্তব্য দিতে লাইভের মধ্যে ঢুকে পড়লেন। তাঁকে সরিয়ে দিলেন সেখানে থাকা সাংবাদিকেরা।
পাশেই একাত্তর টিভির রিপোর্টার লাইভ দিচ্ছিলেন। সেখানে ঢুকে গেলেন সেই ভদ্রলোক। এরপর সেখান থেকেও তাঁকে সরানো হলো।
এবার তিনি সাংবাদিকেরা যেখানে দাঁড়িয়েছিল, সেখানে এসে দাঁড়ালেন। পরে সেনাবাহিনীর একজন সদস্য এগিয়ে এলেন। পরিচয় জিজ্ঞেস করতেই তিনি জানালেন, তাঁর কাছে কার্ড আছে। দেখাতে বললে মানিব্যাগের ভাঁজ থেকে জাতীয় পরিচয়পত্র বের করলেন।
সেনাবাহিনীর সেই সদস্য বললেন, আপনি যে বাংলাদেশের নাগরিক সেটা তো কার্ড দেখিয়ে নিশ্চিত করতে হবে না।
এরপর সেনাবাহিনীর সেই সদস্য আমাদের দিকে তাকিয়ে হাসলেন, আমরাও হাসতে লাগলাম... ফেসবুক পোস্ট থকে হুবহু তুলে ধরা











































