প্রচ্ছদ রাজনীতি পঞ্চগড়-১ আসনে শাপলা কলি ভোটে হারেনি

পঞ্চগড়-১ আসনে শাপলা কলি ভোটে হারেনি

পঞ্চগড়-১ আসনে ‘শাপলা কলি’ প্রতীক পরাজিত হয়নি বলে দাবি করেছেন ওই আসনের পরাজিত প্রার্থী সারজিস আলম।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাতে নিজের ফেসবুক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

পোস্টে সারজিস আলম অভিযোগ করেন, ‘প্রশাসন, বিএনপি ও ডিপস্টেট পরিকল্পিত কারচুপির মাধ্যমে শাপলা কলিকে হারিয়েছে।’

এর আগে দেওয়া আরেকটি পোস্টে তিনি উল্লেখ করেন, জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।