প্রচ্ছদ জাতীয় হামলার পর যা বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী

হামলার পর যা বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলাকালীন ঢাকা-৮ আসনের রেলওয়ে কলোনি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট ডাকাতি ও হামলার অভিযোগ উঠেছে।

আজ বৃহস্পতিবার দুপুর ১টার দিকে ফেসবুকে একটি পোস্টে এনসিপি প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী লিখেছেন, “রেলওয়ে কলোনি কেন্দ্রে মির্জা আব্বাসের সন্ত্রাসী বাহিনীর মাধ্যমে ভোট ডাকাতি হচ্ছে। আমরা কেন্দ্রে প্রবেশ করার পর বিএনপির নেতাকর্মীরা প্রশাসনের উপস্থিতিতেও আমাদের ওপর হামলা চালায়। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই এবং অবিলম্বে সুষ্ঠু তদন্ত ও ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাচ্ছি।”

নাসীরুদ্দীন পাটওয়ারী ও তার দলের পক্ষ থেকে এই ঘটনার দ্রুত ও স্বচ্ছ তদন্তের আহ্বান জানানো হয়েছে। কেন্দ্রে উত্তেজনাকর পরিস্থিতি ভোটারদের নিরাপত্তা ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করার জন্য প্রশাসনের তৎপরতা প্রয়োজন।