প্রচ্ছদ অপরাধ ও বিচার দাড়িপাল্লার পক্ষে কথা বলায় ভিক্ষুককে ‘বেধম মারধর’ করলো যুবদল নেতা

দাড়িপাল্লার পক্ষে কথা বলায় ভিক্ষুককে ‘বেধম মারধর’ করলো যুবদল নেতা

চুয়াডাঙ্গায় দাঁড়িপাল্লার পক্ষে কথা বলায় আবু তালেব (৫২) নামে এক ভিক্ষুককে মেরে আহত করার অভিযোগ করা হয়েছে সদর থানায়।

আহত আবু তালেবের স্বজন ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আবু তালেব ভ্যানে করে ভিক্ষা করতে বের হলে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে কথা বলাকে কেন্দ্র করে তার সঙ্গে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে মোহাম্মদজুমা গ্রামের আশিক ও অনিক নামের দুই বিএনপি নেতা তাকে মারধর করে এবং তার ভিক্ষা করা ভ্যান গাড়ি ভাঙা হয়। অভিযোগ অনুযায়ী, আশিক চুয়াডাঙ্গা সদর উপজেলা যুবদলের সহ-সভাপতি এবং অনিক কুতুবপুর ইউনিয়ন যুবদলের সভাপতি।

মারধরের ফলে আবু তালেব গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে।

এ বিষয়ে অভিযুক্তদের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সূত্র : জনকণ্ঠ