প্রচ্ছদ হেড লাইন এবার সরাসরি মানুষের কাছে নিজের স্বপ্ন ও পরিকল্পনা জানাবেন তারেক রহমান

এবার সরাসরি মানুষের কাছে নিজের স্বপ্ন ও পরিকল্পনা জানাবেন তারেক রহমান

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এই প্রথমবারের মতো আধুনিক ডিজিটাল মাধ্যম পডকাস্টের মাধ্যমে দেশবাসীর সামনে হাজির হতে যাচ্ছেন। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় বিএনপির অফিশিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে এই বিশেষ আয়োজনটি প্রচারিত হবে।

দলীয় সূত্রে জানা গেছে, প্রচলিত রাজনৈতিক জনসভা বা প্রথাগত বক্তব্যের বাইরে এসে সরাসরি সাধারণ মানুষ এবং বিশেষ করে তরুণ প্রজন্মের সঙ্গে সংযোগ স্থাপনের লক্ষ্যেই এই প্রযুক্তিনির্ভর উদ্যোগ নেওয়া হয়েছে। এই পডকাস্টের সবচেয়ে উল্লেখযোগ্য দিক হলো, এতে কোনো উপস্থাপক থাকবেন না; তারেক রহমান নিজেই সরাসরি তাঁর বক্তব্য ও দৃষ্টিভঙ্গি উপস্থাপন করবেন।

“সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে এই পডকাস্টে তিনি দেশের শিক্ষা ব্যবস্থা, আধুনিক কৃষি, অর্থনীতির পুনর্গঠন এবং সামগ্রিক উন্নয়ন পরিকল্পনা নিয়ে তাঁর সুদূরপ্রসারী রূপকল্প বা ভিশন তুলে ধরবেন। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, সরাসরি ডিজিটাল প্ল্যাটফর্মে নিজের ভাবনা শেয়ার করার এই কৌশলটি বাংলাদেশের রাজনৈতিক যোগাযোগের ক্ষেত্রে একটি নতুন ধারার সূচনা করবে। আধুনিক প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে ভোটারদের কাছে পৌঁছানোর এই প্রচেষ্টা বিএনপির প্রচার কৌশলে এক অনন্য সংযোজন।