প্রচ্ছদ জাতীয় সন্ত্রাস, চাঁদাবাজ, ভূমিদস্যুদের ভোটের মাধ্যমে প্রতিহত করুন: নুর

সন্ত্রাস, চাঁদাবাজ, ভূমিদস্যুদের ভোটের মাধ্যমে প্রতিহত করুন: নুর

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালী-৩ (দশমিনা-গলাচিপা) আসনে বিএনপির জোট শরিক দল গণঅধিকার পরিষদের ট্রাক প্রতীকের প্রার্থী ভিপি নুরুল হক নুর তরিকুল ইসলাম মুন্নার ফেসবুক পেজ থেকে একটি পোস্ট নিজের ভেরিফাই ফেসবুক পেজে শেয়ার করে বলেন সন্ত্রাস, চাঁদাবাজ, ভূমিদস্যুদের ভোটের মাধ্যমে প্রতিহত করুন।

নিচে তরিকুল ইসলাম মুন্নার ফেসবুক পোস্টটি হুবহু তুলে ধরা হলো:

হাসান মামুন সাহেবের হুরায়রা ভাইকে হুমকির ভিডিও ছাড়ার পরেই গলাচিপা উপজেলা ছাত্রদলের সভাপতি এম.দূর্জয় রুবেল ভাই আমাকে কল দিয়ে পোস্ট কেনো করেছি জিজ্ঞাসা করে।
এরপর তিনি জানতে চান আজ আমাদের প্রোগ্রাম কোথায় আমি সরল মনেই তাকে বলি আজ আমাদের বকুলবাড়িয়া প্রোগ্রাম।
কিন্তু এরপর আমরা বকুলবাড়িয়া আসার পরই হাসান মামুন সাহেবের সমর্থনে একটি মিছিল এসে বিভিন্ন উত্তেজনামূলক বাক্য বলতে থাকে, এবং আমাদের অবরুদ্ধ করার চেষ্টা করে।
কিন্তু এরপরই আমাদের নেতাকর্মীরা তাদের জোড়ালো প্রতিবাদ করে। এবং তারা আমাদের আটকাতে এসে নিজেরা আটকে যায়।

এখানে ২ টা পয়েন্ট।
✅ আমার কাছে প্রোগ্রাম এর স্থান জানতে চাওয়ার পরই আমাদের সাথে এমন একটি ঝামেলা সৃষ্টি হয়।
তারমানে এটি পরিকল্পিত হামলার চেষ্টা।
✅ ওদের কাছে ধারালো অস্ত্র ছিলো। যেটা দিয়ে আমাদের উপর হামলার চেষ্টা করার সময় প্রশাসন এর উপর আঘাত করে।

এই সন্ত্রাসী কার্যক্রম করে গলাচিপায় এমপি হতে চান হাসান মামুন সাহেব।



প্রশাসনের হাত