প্রচ্ছদ জাতীয় নিজ আসনের প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থীর প্রশংসা করে যা বললেন মির্জা ফখরুল

নিজ আসনের প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থীর প্রশংসা করে যা বললেন মির্জা ফখরুল

শিক্ষকতা করেছি বলে সবাই আমাকে স্যার বলে। স্যার নামেই আমি সারাবিশ্বে পরিচিত। কেউ আমার সম্বন্ধে খারাপ বলতে পারবে না- এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আরও বলেন, আমার তো শেষ সময় তাই এবার ধানের শীষে ভোট দিয়ে আমাকে সুযোগ দেবেন।

সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে সদর উপজেলার ২৯ মাইল নামক স্থানে নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে এক জনসভায় এসব কথা বলেন তিনি।

এ সময় মির্জা ফখরুল ইসলাম বলেন, সরকার চালানোর অভিজ্ঞতা আমাদের আছে। আমরা রাজনীতি করে ব্যবসা করি না। বিএনপি বড় দল। বিএনপি জনগণের অধিকার রক্ষা করে। মা-বোনদের অধিকার রক্ষা করে।

নিজ আসনের প্রতিদ্বন্দ্বী জামায়েত প্রার্থীর প্রশংসা করে মির্জা ফখরুল বলেন, ‘দেলোয়ার আপনাদের এলাকার ছেলে, খুব ভালো ছেলে। বয়স কম, কাজ করার অভিজ্ঞতা নেই। তবে লেগে থাকলে ভালো করবে।’

সূত্র : চ্যানেল২৪