
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে আওয়ামী লীগ নিষিদ্ধ আন্দোলনের অন্যতম প্লাটফর্ম ‘জুলাই ঐক্য’।
সোমবার (২৬ জানুয়ারি) বেলা সাড়ে ৩টায় জাতীয় প্রেসক্লাব গেইটে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
জানা গেছে, ঋণ খেলাপি, দ্বৈত নাগরিক, জাতীয় পার্টিসহ ১৪ দলকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করা, অবৈধ অস্ত্র উদ্ধার ও ত্রয়োদশ জাতীয় নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতসহ চলমান পরিস্থিতি নিয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।









































