
বিএনপি যখন প্রার্থী হিসেবে খালেদা জিয়ার নাম ঘোষণা করে, তখন তিনি গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে। তার শারীরিক অবস্থার নিয়ে নানা শঙ্কা দেখা দেয়। এই অবস্থায় বিএনপি খালেদা জিয়ার তিনটি আসনে ‘বিকল্প’ প্রার্থী রাখা হয়।
এর মধ্যে বগুড়া-৭ (গাবতলী ও শাহজাহানপুর) আসনে উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মুর্শেদ মিল্টন, দিনাজপুর-৩ (সদর) আসনে পৌরসভার সাবেক মেয়র জাহাঙ্গীর আলম এবং ফেনী-১ (সদর) আসনে রফিকুল ইসলাম মজনু বিকল্প প্রার্থী হন।
বুধবার তারা রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে প্রতীক সংগ্রহ করেন এবং বৃহস্পতিবার থেকে আনুষ্ঠানিক প্রচার শুরু করেছেন।
সূত্র : জনকণ্ঠ








































