
বৈবাহিক সম্পর্কের বাইরে অন্য এক সম্পর্কে জড়িয়ে ছিলেন নারী। প্রায়ই স্বামীকে ফাঁকি দিয়ে প্রেমিকের সাথে দেখা করা ও ফোনে কথা বলতেন স্ত্রী। কিন্তু এবার ঘটালেন চরম নেক্কারজনক কাণ্ড। স্বামীকে ঘুমের ওষুধ মেশানো বিরিয়ানি খাইয়ে অচেতন করে বালিশচাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যার পর সারারাত অশ্লীল ভিডিও দেখলেন স্ত্রী।
ঘটনাটি ঘটেছে ভারতের অন্ধ্রপ্রদেশের গুন্টুর জেলার চিলুভুরু গ্রামে। এ হত্যার অভিযোগে স্ত্রী ও তার প্রেমিককে গ্রেপ্তার করে দেশটির পুলিশ।
পুলিশ জানায়, নিহত ব্যক্তির নাম লোকম শিবনাগারাজু। তাকে হত্যা করেন তার স্ত্রী লক্ষ্মী মাধুরী এবং প্রেমিক গোপী। স্ত্রীকে গ্রেপ্তারের পর তার মোবাইল ফোন পরীক্ষা করে পুলিশ জানতে পারে, ঘটনার পর সারারাত তিনি স্বামীর মরদেহের পাশে বসে অশ্লীল ভিডিও দেখছিলেন। খবর এনডিটিভির।
তদন্তে জানা গেছে, ঘটনার রাতে মাধুরী বিরিয়ানির সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে স্বামীকে খাওয়ান। খাবার খেয়ে শিবনাগারাজু ঘুমিয়ে পড়লে মাধুরী তার প্রেমিক গোপীকে বাড়িতে ডেকে আনেন। এরপর দুজনে মিলে বালিশচাপা দিয়ে শিবনাগারাজুকে হত্যা করেন।
পুলিশ আরও জানিয়েছে, প্রাথমিকভাবে ঘটনাটিকে স্বাভাবিক মৃত্যু বা হার্ট অ্যাটাক বলে প্রচার করার চেষ্টা করা হয়। ভোরে মাধুরী প্রতিবেশীদের জানান যে তার স্বামী হঠাৎ মারা গেছেন। কিন্তু নিহতের বাবা ও আত্মীয়রা মরদেহ পরীক্ষা করে আঘাতের চিহ্ন ও রক্তের দাগ দেখতে পান। এরপর তারা পুলিশের কাছে অভিযোগ করেন। পুলিশি তদন্ত ও ময়নাতদন্তে জানা যায় শ্বাসরোধ ও বুকে আঘাতের কারণেই শিবনাগারাজুর মৃত্যু হয়েছে।
পরে পুলিশি জিজ্ঞাসাবাদে মাধুরী নিজের দোষ স্বীকার করেন এবং জানান- প্রেমিক গোপীর সঙ্গে মিলেই তিনি হত্যার পরিকল্পনা ও বাস্তবায়ন করেন।








































