প্রচ্ছদ জাতীয় সরকারি কর্মচারীদের সর্বনিম্ন বেতন নিয়ে যা জানা গেল

সরকারি কর্মচারীদের সর্বনিম্ন বেতন নিয়ে যা জানা গেল

নবম পে স্কেল নিয়ে চূড়ান্ত হওয়া সুপারিশ নিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কার্যালয়ে যাচ্ছেন কমিশনের সদস্যরা।

কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান সদস্যদের সঙ্গে নিয়ে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ প্রতিবেদন জমা দেবেন। এ সময় অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ উপস্থিত থাকবেন বলে সচিবালয়ে সাংবাদিকদের নিশ্চিত করা হয়েছে।

সূত্র জানায়, দীর্ঘ আলোচনা ও পর্যালোচনার পর আজকের বৈঠকেই পে কমিশনের সুপারিশ চূড়ান্ত করে সরকারের কাছে জমা দেওয়ার প্রস্তুতি রয়েছে। এই প্রতিবেদনের ওপর ভিত্তি করেই সরকারি কর্মচারীদের নতুন বেতন কাঠামো নির্ধারণে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

এর আগে এ বিষয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, পে কমিশনের প্রতিবেদন জমা দেওয়ার পর তা একাধিক কমিটি দ্বারা যাচাই-বাছাই ও পর্যালোচনা করা হবে। এই প্রক্রিয়া শেষে বাস্তবায়ন বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। সাধারণত এ ধরনের যাচাই ও পর্যালোচনায় তিন থেকে চার মাস সময় লাগে। ফলে নতুন বেতন কাঠামো কার্যকর হতে কিছুটা সময় লাগতে পারে।